প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
DKN News
DKN News অফিস: সেলিম মেম্বার মার্কেট (২য় তলা), হাসনাবাদ, কেরানীগঞ্জ, ঢাকা।
ফোনঃ+৮৮ ০৯৬৯৬৮০১৮১৮ | ই-মেইলঃ info.dknnews@gmail.com
সারাদেশ

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রতিবেদক: কবির হোসেন রাকিব প্রকাশ: Nov 9, 2026 প্রিন্ট: 09 Nov 2026, 10:58 PM
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫
ছবি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে দুর্ঘটনার ঘটনা।

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত অন্তত ১৫

কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস উল্টে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমকে মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা তাঁকে গতি কমানোর অনুরোধ করলেও তিনি তা শোনেননি। একপর্যায়ে বাসটি উল্টে যায়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি জানান, দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় অন্তত ১৫ জন চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।

© 2026 DKN News. All rights reserved.